সর্বশেষ

সারাদেশ

চোরাচালান বন্ধে আনসার বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ 

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাপরিচালক ড. মুহাম্মদ সাইফুর রহমান নাইক্ষ্যংছড়িতে সীমান্ত চোরাচালান প্রতিরোধে আনসার বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, রোহিঙ্গা পারাপারসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আনসার বাহিনীকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।


বাল্য বিয়ে প্রতিরোধ এবং মাদক পাচার রোধে তিনি আরও বলেন, আনসার বাহিনীর প্রতিটি সদস্যকে বাল্য বিয়ে, মাদকদ্রব্যের পাচার, বিক্রি ও সেবন সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যদের সততা অত্যন্ত লক্ষ্যণীয় বলে তিনি উল্লেখ করেন।


রোববার (১৬ মার্চ) সকালে জেলা পরিষদ রেস্ট হাউজ মিলনায়তনে নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব তথ্য জানান। সভায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে বান্দরবান জেলার কমান্ডেন্ট অফিসার মো. মোতালেব হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন, উপজেলা আনসার-ভিডিপি অফিসের প্রশিক্ষক আবদুল্লাহ সিকদারসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সভায় উপজেলার শতাধিক আনসার সদস্য অংশগ্রহণ করেন।

৪০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন