সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
শিক্ষা

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য।

এসব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া আজ বুধবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। আবেদন করতে হবে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে আবেদন করার সুযোগ পাবেন।

২০২০, ২০২১, এবং ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালে এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেলসহ অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

 

ইউনিটভিত্তিক আবেদন ও প্রাথমিক আবেদনের যোগ্যতা
*ইউনিট এ: বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.৫০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।


*ইউনিট বি: মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ ও মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

*ইউনিট সি: বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

 
*জিসিইর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.gstadmission.ac.bd ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

*ফটো নির্দেশিকা

*সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা ৩০০*৩০০ পিক্সেল সাইজের স্পষ্ট (Studio Quality) রঙিন জেপিজি (jpg) ফরমেটের ছবি (সাইজ ১০০KB–এর বেশি নয়) আপলোড করতে হবে।

*স্কুল/কলেজের ইউনিফর্ম পরা ছবি গ্রহণযোগ্য হবে না। ছবিতে প্রার্থীর দুই কান খোলা থাকতে হবে এবং ছবির উচ্চতার দুই-তৃতীয়াংশ প্রার্থীর মুখমণ্ডল থাকবে। তবে সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না।

*বিভিন্ন পর্যায়ে সংগৃহীত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে। ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো প্রকার অসংগতি পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারীর আবেদন বাতিল করা হবে।


 
শিক্ষার্থীর সেলফি (Selfie) নির্দেশিকা

 

সেলফিটি অবশ্যই আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে

প্রার্থীর মুখমণ্ডল ও দুই কান খোলা থাকতে হবে

*সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তী সময়ে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে।
পরীক্ষার সময়সূচি
*ইউনিট সি (বাণিজ্য)–এর পরীক্ষা: ৫/৪/২০২৫ (শুক্রবার)। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

*ইউনিট বি (মানবিক)–এর পরীক্ষা: ২/৫/২০২৫ সালের (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

*ইউনিট এ (বিজ্ঞান)–এর পরীক্ষা: ৯/৫/২০২৫ সালের (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

*আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

আবেদন ফি, আবেদনের পদ্ধতি

 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ (এক হাজার পাঁচশত মাত্র) টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ (পাঁচশত মাত্র) টাকা আবেদন ফি এর সঙ্গে যোগ হবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো

 

১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল

৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী

৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী

৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ

৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর

৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা

৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ

১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল

১১. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি

১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ

১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর

১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা

১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর

১৬. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ

১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর

১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ

১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন