সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশমির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

নওগাঁয় চারজন আন্ত:জেলা ডাকাতসহ ৫ জন গ্রেফতার

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ২ মার্চ, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে চার ডাকাতসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারদের মধ্যে চারজন ডাকাতির মামলায় এবং একজন মাদক বিক্রির অভিযোগে আটক করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর মান্ডা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২), দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিকাশ পাহান (১৭), দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।

সংবাদ সম্মেলনে, পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, গত ২৪ ফেব্রুয়ারি রাতে আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজারের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারের ওপর হামলা চালিয়ে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে। ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করার পর পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়, শুক্রবার রাতে মান্দার ফেরিঘাট এলাকা থেকে ডাকাত দলের সদস্য আহসান রাজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

পুলিশ সুপার আরও জানান, ২০২৪ সালের ৯ অক্টোবর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ীতে গরু ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায়ও দুই ডাকাত বিকাশ পাহান ও জয় কুমারকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি থেকে আসলাম হোসেনকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চুরির অভিযোগে ৮টি মামলা রয়েছে। অপর এক অভিযানে, মান্ডা উপজেলার দেলুয়াবাড়ী থেকে হেরোইনসহ মেহেদী হাসান নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব গ্রেফতারকৃত আসামিকে এখন আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এবং নওগাঁ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কিছুদিন আগেও পুলিশ আরও ৯ জন ডাকাতকে গ্রেফতার করেছিল।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন