সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের অনুরোধ নেই: ইসি মাছউদ

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশনের (ইসি) সদস্য আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বর্তমানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংসদ নির্বাচন।

প্রধান উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জানিয়েছেন যে, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ মুহূর্তে আমরা স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছি না।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ আরও জানিয়ে দেন, সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের পক্ষ থেকে তাদের কাছে কোনো অনুরোধ আসেনি। স্থানীয় নির্বাচন ধাপে ধাপে করা হয়, যা প্রায় এক বছর সময় নেয়। যদি এখন স্থানীয় নির্বাচন হয়, তবে আমাদের ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা সম্পন্ন হবে। তাই জুনের পর ডিসেম্বরের সংসদ নির্বাচনের জন্য অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা জরুরি। এই কারণে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবগত করে তিনি বলেন, দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এ সময় ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান এবং ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে, তিনি ধামরাই পৌরশহরের মুন্নু কমিউনিটি সেন্টারে আন্তঃস্কুল ও মাদরাসা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও টপ-ফিপটিন মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মিয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন