সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

এবার ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশের চার ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

অবসরে পাঠানো চার ডিআইজি হচ্ছেন- এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া, এবং এনডিসি ও আমেনা বেগম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার ভিত্তিতে জনস্বার্থে এই চারজনকে অবসর প্রদান করা হয়েছে।

এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে তারা সরকারি নিয়ম অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এটির আগে, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তিন সচিব ও ২১ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেয় সরকার। ২০ ফেব্রুয়ারি, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন সচিব হচ্ছেন- শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, এবং স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু হেনা মোরশেদ জামান।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ২১ অতিরিক্ত সচিবের বেশিরভাগই বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ও ১৮ ব্যাচের কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি, আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কাজ করার অভিযোগ রয়েছে, তাদেরকে চাকরিবিধি অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ডিসিদেরও এই অবসরে পাঠানো হয়েছে।

এছাড়া, ২০২৪ সালের নির্বাচনে যুক্ত কর্মকর্তাদের সম্পর্কে জানানো হয়েছে, তাদের তালিকা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। চাকরির বয়স ২৫ বছরের কম যাদের, তারা ওএসডি হবেন, আর ২৫ বছরের বেশি চাকরির বয়স যাদের, তারা বাধ্যতামূলক অবসরে যাবেন।

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন