সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

দুই মন্ত্রণালয়ের সচিবকে বাধ্যতামূলক অবসর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকার দুই মন্ত্রণালয়ের সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

তারা হলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া খানম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে জানানো যায়, জাকিয়া খানম ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সচিব পদ থেকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। তিনি ১৯৯১ সালে ১০ম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। ক্যারিয়ারে তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন পদে কাজ করেছেন। ২০২১ সালের ৬ মে থেকে তিনি শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, মো. কামরুল হাসান ২০২২ সালের জানুয়ারিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি চট্টগ্রাম এবং ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে কাজ করেছেন। এর আগে মৌলভীবাজারের জেলা প্রশাসক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সচিব, মৌসুমি হজ অফিসার (২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত), উপ-সচিব ও যুগ্মসচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ছিলেন। কামরুল হাসানের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন