সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতে রেলস্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের নয়াদিল্লি রেলস্টেশনে মহাকুম্ভমেলাগামী ট্রেনে ওঠার সময় পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।

এলএনজেপি হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন যে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ১০ নারী, তিন শিশু এবং দুটি পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া লেডি হার্ডিং হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের ২ লাখ ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের এক লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার রাতে স্থানীয় সময় ৮টা নাগাদ স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। প্রয়াগরাজগামী দুটি ট্রেনের দেরি হওয়ার কারণে যাত্রীদের মধ্যে অতিরিক্ত ভিড় জমে।

এই ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, পদদলিত ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রশাসন তাদের পাশে আছে।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরও এক্স হ্যান্ডলে শোক জানিয়ে জানিয়েছেন, মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

৪৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন