সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শুধু কাগজ আর বাঁশ দিয়ে তৈরী সরস্বতী দেবীর প্রতিমা

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শহরের গলি দিয়ে হাতে টানা রিকশায় চড়ে যাচ্ছেন একজন মেয়ে। একহাতে বই, আরেক হাতে বীণা। গানের ক্লাস শেষে বাড়ি ফিরছেন তিনি। তার বাহনের প্রতীক রাজহাঁসও রয়েছে।

সরস্বতী দেবীর রূপ ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত সুনিপুনভাবে।

কারুকার্য দেখে বোঝার উপায় নেই শুধুমাত্র কাগজ আর বাঁশের ব্যবহারে নির্মাণ করা হয়েছে এই সুন্দর প্রতিমা। এটি নির্মাণে প্রায় ৮০ জন শিক্ষার্থী টানা ২১ দিন কাজ করেছেন। আর এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ নিজেরা চাঁদা দিয়ে নির্মাণ ব্যয় জুগিয়েছেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় চড়কবাড়ি মাঠে দেখা গেছে ব্যতিক্রম ও নজরকাড়া সরস্বতী দেবীর এই প্রতিমাটি।


চাটমোহরের সন্তান যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এবার ব্যতিক্রম কিছু করার চেষ্টায় এই প্রতিমা নির্মাণ করেছেন। যারাই দেখছেন তারা সবাই প্রশংসা করছেন।

হিন্দুধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী হলো সরস্বতী। তাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে নানা আয়োজনে সরস্বতী পূজা হয়ে থাকে। তবে এবার আলাদাভাবে নজর কেড়েছে সরস্বতী দেবীর ব্যতিক্রম এই প্রতিমা।


বোঁথড় চড়কবাড়ি এলাকার জাগতিক সংঘের সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস বলেন, 'বর্তমানে সচরাচর মানুষ ডিজে প্যান্ডেল সাজিয়ে অনুষ্ঠান করে। আমরা যুব সমাজ মনে করলাম গতানুগতিক ছেড়ে আলাদা বা ভিন্ন কিছু করবো। পুরোনো কিছু ভাল জিনিস আছে, যা পুরোনো বলেই সব শেষ হয়ে যায় তা নয়। আমরা সেই পুরোনো স্মৃতিগুলো মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।'

সমীর বিশ্বাস জানান, গত ২১ দিন ধরে এই প্রতিমাটি নির্মাণ করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় নির্মাণকাজ শেষ হয়। চাটমোহরের সন্তানরা যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা প্রায় ৮০ জন মিলে এটি নির্মাণ করেছে। আর এই ব্যতিক্রম প্রতিমা নির্মাণে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। আর নিজেরা চাঁদা দিয়ে ব্যয় বহন করেছে তারা।'


এই শিল্পকর্মের প্রধান ভাস্কর শিল্পী ইউডা বিশ্ববিদ্যালয়ের ফাইন অ্যাণ্ড আর্টস বিভাগের শিক্ষার্থী রতন বর্মণ ও আরেক ভাস্কর্য শিল্পী কৈলাশ চক্রবর্তী বলেন, 'আমরা প্রতিবছরই সরস্বতী পূজায় সবাই কিছু না কিছু কাজ করি। এবার নতুন কিছু করতে চেয়েছি। তাই শুধুমাত্র খবরের কাগজ, কার্টুন বক্স, বাঁশপাতার কাগজ ও বাঁশের ব্যবহার করে এই অনিন্দ্য সুন্দর প্রতিমাটি নির্মাণ করেছি।’


রতন বর্মণ বলেন, ‘কলকাতা শহরে যেমন হাতে টানা রিকশা একটি ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। সেই ঐতিহ্যকে ধারণ করে আমাদের প্রাণের চাটমোহর শহরকে তুলে ধরার চেষ্টা করেছি। চাটমোহরেরই একজন মেয়ে গানের ক্লাস শেষে হাতে টানা রিকশায় চড়ে পুরোনো চাটমোহর শহরের গলি দিয়ে বাড়ি ফিরছেন-এমন বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। যার মাধ্যমে মা সরস্বতীর একটি রূপ ফুটে উঠেছে। এটি মানুষকে আবেগ তাড়িত করবে, আলাদাভাবে নাড়া দেবে। সবাই প্রশংসা করছে দেখে ভাল লাগছে আমাদের।'

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন