সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

পুলিশী বাধায় শাহবাগে বিডিআর বিদ্রোহে ক্ষতিগ্রস্তদের পদযাত্রা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশের বাধার মুখে থেমে যায় ছাত্র-জনতার পদযাত্রা। বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছে বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের পদযাত্রাটি।   

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সুষ্ঠু বিচার, নিরপরাধ জওয়ানদের মুক্তিসহ তিন দফা দাবিতে পদযাত্রা  করে তারা।  কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যাচ্ছিলেন তারা। পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বাধার মুখে তারা বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন।

শাহবাগ থেকে বিডিআর কল্যাণ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ সদস্যকে পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেবেন। সেখান থেকে তারা ফেরার পর পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে জানা গেছে।

এসব দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবার (৮ জানুয়ারি) গণজমায়েতের ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই ডাকে সাড়া দিয়ে সেখানে সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়। বিপরীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

৪৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন