সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
আন্তর্জাতিক

ভুলে মন্দিরের দানবাক্সে পড়তেই ‘ভগবানের সম্পত্তি’ হয়ে গেল আইফোন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
মন্দিরে অর্থ দান করতে দানবাক্সের কাছে গিয়েছিলেন এক ব্যক্তি। সেসময় ভুলে তার আইফোনটি দানবাক্সে পড়ে যায়। ফোনটি ফেরত পেতে মন্দির কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেন সে ব্যক্তি।

কিন্তু মন্দির কর্তৃপক্ষ ফোনটি ‘ভগবানের সম্পত্তি’ হয়ে গেছে জানিয়ে সেটা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। খবর এনডিটিভির।

ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, গত মাসে দীনেশ নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ওই মন্দিরে যান। কিন্তু প্রণামী দিতে গিয়েই ঘটে বিপত্তি। ভুল করে তার আইফোনটি দানবাক্সে পড়ে যায়। দীনেশ দৌড়ে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারা ফোন ফেরত দিতে অস্বীকার করে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, ইন্সটলেশন, সেফগার্ডিং অ্যান্ড অ্যাকাউন্টিং অব হুন্ডিয়াল রুলস ১৯৭৫ অনুযায়ী দানবাক্সে প্রদান করা বস্তু কোনো অবস্থাতেই সে জিনিসের মালিককে ফেরত দেওয়া যাবে না।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই আইন অনুযায়ী দীনেশ ফোনটি ফেরত পাবেন না। তবে ফোনে তার কোনো প্রয়োজনীয় বিষয়াদি থাকলে তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

৪০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন