সর্বশেষ

জাতীয়

লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৯৪ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৯৪ জন। মঙ্গলবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান তারা। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার রাতে ৯৪ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এ পর্যন্ত সতেরো ফ্লাইটে সর্বমোট ১১৪২ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইওএম’র পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
লেবাননে থেকে যেসব প্রবাসী দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।

৩৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন