পাম্প
নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ ঘোষণা
নড়াইলের তুলারামপুরে তেল না দেওয়ায় ট্রাকচালকের হামলায় এক পেট্রোল পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় জেলায় অবস্থিত সকল পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি।
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ এবং গ্রাহকদের সহজে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে রংপুর নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মানিকগঞ্জে তেল সংকট: পাম্প তেলশুন্য, খুচরা বাজারে বিক্রি চড়া মূল্যে
ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে মোটরসাইকেলসহ ছোট ও বড় যানবাহনগুলোতে তেল পাওয়া যাচ্ছে সীমিত পরিসরে।
রংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
বিভাগীয় নগরী রংপুরে বেশির ভাগ পেট্রোল পাম্পে অকটেনের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে, ২০০ টাকার বেশি পেট্রোল একজন গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে না।
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
কক্সবাজারের কলাতলীর আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পাম্পের পাশে থাকা ৩০টি ট্যুরিস্ট জিপ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং পাশের তিনটি ঘরও আগুনে পুড়ে গেছে।
মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার মহাখালী এলাকায় ইউরেকা পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।