সর্বশেষ

জাতীয়

মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার মহাখালী এলাকায় ইউরেকা পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। 

অগ্নিকাণ্ডের ফলে পাম্পের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের ওপরে একপাশে যান চলাচল বন্ধ রাখা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৪৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন