সর্বশেষ

স্বর্ণের বাজার

সোনার দাম ভরিতে কমল ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
টানা তিন দফা কমার পর সোনার দাম আবার বাড়ল

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম গত শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

চার দিনে ভরিতে প্রায় ১৬ হাজার টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে চার দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ

দুর্বল মার্কিন ডলার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সুদের হার ও মূল্যস্ফীতি সংক্রান্ত নতুন বার্তার অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা। মূলত ডলারের দরপতনের ফলেই নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা ও দাম ক্রমাগত বাড়ছে।

সোনার দাম আবারও বাড়ল, ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। সোমবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।