সামাজিক নিরাপত্তা
মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড সংক্রান্ত জেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা পৌঁছাতে এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে জেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বৈঠকে ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়া ত্বরান্বিতকরণ ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।