সাপাহার
সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি, ভারতীয় সীমান্তে অবস্থান
নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।