সংখ্যালঘু
কুষ্টিয়ায় মন্দিরের ক্যাশিয়ারের বাড়িতে বিয়ের স্বর্ণ ও পূজার টাকা লুট
কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের ক্যাশিয়ার অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, দুর্গাপূজার চাঁদার ৬১ হাজার ৫০০ টাকা, নগদ অর্থ ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ভারতে সংখ্যালঘুদের ওপর ‘গণসহিংসতা’য় গভীর উদ্বেগ বাংলাদেশের
ভারতে মুসলিম, খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘গণসহিংসতা’য় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বড়দিন উদ্যাপনের সময় ভারতজুড়ে সংখ্যালঘুদের ওপর সংঘটিত নৃশংসতার তদন্ত করে তাঁদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করলেন ড. ইউনূস
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।