র্যাব-৯
সিলেটে প্রবাসীর বাসায় র্যাবের অভিযান: অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ
সিলেটে একটি প্রবাসীর বাসায় গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯। নগরীর বালুচর এলাকার ওই বাড়ি থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ছয় শতাধিক বোতল নামিদামি ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির তত্ত্বাবধায়কসহ তিনজনকে হেফাজতে নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।