সর্বশেষ

সারাদেশ

সিলেটে প্রবাসীর বাসায় র‌্যাবের অভিযান: অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে একটি প্রবাসীর বাসায় গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। নগরীর বালুচর এলাকার ওই বাড়ি থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ছয় শতাধিক বোতল নামিদামি ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির তত্ত্বাবধায়কসহ তিনজনকে হেফাজতে নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিপুল পরিমান মাদক জব্দ

র‌্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুনবাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল প্রবাসীর মালিকানাধীন ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ভবনের নিচতলার একটি তালাবন্ধ স্টোর রুম থেকে কার্টনভর্তি বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ সিপিসি ১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চালানে বিভিন্ন নামিদামি ব্যান্ডের ছয় শতাধিক বোতল বিদেশি মদ রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকারও বেশি। তবে চূড়ান্ত গণনা শেষে প্রকৃত সংখ্যা ও মূল্য সুনির্দিষ্টভাবে জানানো সম্ভব হবে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, উদ্ধারকৃত অবৈধ মাদকের চালানটি ওই প্রবাসীর ছোট ভাই আবু সত্তারের হেফাজতে রাখা হয়েছিল। তিনি এই বাড়ির দেখাশোনার পাশাপাশি মাদক চক্রের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এবং সেখান থেকে সিলেটের বিভিন্ন স্থানে মদ সরবরাহ করতেন বলে অভিযোগ উঠেছে। অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজন চালককে হেফাজতে নেওয়া হয়েছে। মাদক পরিবহনে তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখছে র‌্যাব। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান কর্মকর্তারা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন