রাজধানীতে আগুন
মহাখালী ও ধানমন্ডিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালী ও ধানমন্ডি এলাকায় পৃথক দুটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে মহাখালীর একটি পুরোনো ভবনের আগুন তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। একই দিন ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি জুতার শোরুম ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। দুটি ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।