মিরকাদিম পৌরসভা
মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান ও সচেতনতা বৃদ্ধি
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে মশক নিধনের পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।