সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসন। এ বছর জেলায় মোট ৩৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যেখানে আইনশৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে নিবিড় নিরাপত্তা ব্যবস্থা।

পরিদর্শনকালে প্রতিনিধিদল কমলাঘাট হরিসভা মন্দির, তিলারদি পঞ্চায়েত পূজা মন্দির, তিলারদি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও দেবালয়, শ্রী শ্রী সুধারাম বাউলের আশ্রম এবং বুড়াবুড়ি গাছতলা পূজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পরে কমলাঘাট হরিসভা মন্দিরে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জাতীয় নির্দেশনা মেনে সন্ধ্যা ৭টার পূর্বে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পূজা চলাকালীন যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো কুচক্রী মহল যেন এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকার নির্দেশ দিয়ে তিনি সব শঙ্কা দূর করে উৎসব উদযাপনের আহ্বান জানান।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০