মসজিদের ইমাম
মসজিদের সাবেক ইমামের জুয়া খেলা ধরা, প্রতিবাদে প্রতিবেশী ঘরহারা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনলাইন জুয়া খেলার প্রতিবাদ করায় এক প্রতিবেশী পরিবারের ওপর দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে সাবেক এক মসজিদ ইমামের বিরুদ্ধে। হামলার পর গত দুই মাস ধরে প্রাণভয়ে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।