বেঞ্জামিন নেতানিয়াহু
ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, এগিয়ে নেতানিয়াহু
ইসরায়েলের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের মধ্যে সরকার গঠনের সমীকরণ জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে দেশটিতে আবারও নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নেতানিয়াহু।