বিনামূল্যে চিকিৎসা
বরিশাল ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও সেবা দিবস উদযাপিত
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মরহুম ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার দিনব্যাপী আলোচনা সভা এবং বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়।
মোংলায় অসহায়দের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জয়মনি এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
গোদাগাড়ীতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন প্রায় ৭শ'
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৭০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।