বাপেক্স
জামালপুরের মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের প্রস্তুতি বাপেক্সের
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দেশের ৩০তম গ্যাসক্ষেত্র ‘জামালপুর-১’-এ গ্যাসের সন্ধান পাওয়ার পর এবার আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপ দুটির স্থান নির্ধারণ ও মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রকল্প দুটি অনুমোদন পেতে পারে।