পেট্রোল
পঞ্চগড়ে অবৈধ পেট্রোল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
পঞ্চগড়ে অবৈধভাবে ৭ ড্রাম পেট্রোল মজুদ রাখার অপরাধে মো. বাবুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গ্রিসগামী নৌকায় ‘পেট্রোল পান’ করে দুই বাংলাদেশির মৃত্যু
লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে পৌঁছানোর চেষ্টায় থাকা একদল বাংলাদেশির মধ্যে ‘পেট্রোল পান’ করার পর দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে গ্রিসের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি হয়নি
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভোর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় রাতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার মহাখালী এলাকায় ইউরেকা পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে যুবক আহত, পেট্রোল বোমা জব্দ
পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিকবার হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে।