নৌকাডুবি
ইটনায় নৌকা ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর অরুণ দাস (২২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হিজলায় মেঘনা নদীতে নৌকাডুবি, বাবা–ছেলেসহ তিনজন নিখোঁজ
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর শাখা অংশে আকস্মিক ঝড়ের কারণে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা–ছেলেসহ মোট তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণহানির আশঙ্কা অন্তত ৫০
ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় নেওয়া হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
পদ্মায় নৌকাডুবি, সাবেক ইউপি সদস্যের ছেলে নিখোঁজ
সদর উপজেলার ভারত সীমান্তবর্তী পদ্মা নদীতে চোরাচালানের সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে।
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার
ভূমধ্যসাগরে মাল্টার উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে।
থাই-মালয়েশিয়ার সীমান্তে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু, ২ বাংলাদেশিসহ ১৩ উদ্ধার
মালয়েশিয়ার উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, এবং ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। তবে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।