তিতাস শেখ
টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের বাড়িতে শোকের মাতম
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের (২৮) মৃত্যুর খবরে ফরিদপুরের নগরকান্দায় তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ছেলের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না মা-বাবা। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে লস্করদিয়া গ্রামের পরিবেশ।