ডেঙ্গু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ এবং হাম উপসর্গে ২ শিশুর প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এদিকে একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।
২৪ ঘণ্টায় হামে ৭ ও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ৩১৬
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ এবং হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৮ জন।
হাম-ডেঙ্গুতে এক দিনে ১৪ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং ডেঙ্গুতে ৮ জন মারা গেছেন। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৩৯০ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ, হাসপাতালে চিকিৎসাধীন ৮৪
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে ৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।