জাল রুপি
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি তৈরি: সিসিটিভিতে বাড়ির মালিক, মামলায় কেবল ভাড়াটিয়া
চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় একটি বাড়িতে জাল ভারতীয় রুপি তৈরির ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে বাড়ির মালিক শহিদুল ইসলামকে জাল নোট তৈরির কক্ষে শ্রমিকদের সঙ্গে কথা বলতে ও সেখানে অবস্থান করতে দেখা গেছে বলে জানা গেছে। তবে ৮ আগস্ট র্যাবের অভিযানে দায়ের করা মামলায় তাঁর নাম নেই। মামলায় বাড়ির ভাড়াটিয়া মো. খান সাহেবসহ তিনজনকে আসামি করা হয়েছে।