চিলা ইউনিয়ন
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা: ৮ দিন পর বিএনপি নেতা গ্রেপ্তার
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার ঘটনায় বনরক্ষীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ঘটনার আট দিন পর মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, বনরক্ষীদের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজেও মোশাররফ খাঁনকে দেখা যায়নি।