সর্বশেষ

গ্রেপ্তার

১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৪ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে বাঘছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পাবনায় র‌্যাবের অভিযান: বিদেশি রিভলভার ও গুলিসহ আটক ১

পাবনা সদরের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ ফরিদ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নরসিংদীতে ৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক অবুঝ শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করেছে। প্রধান অভিযুক্ত চাচি লতা বেগম বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নরসিংদীতে ৩ মাসের শিশু নির্যাতন: মামলা দায়ের, গ্রেপ্তার ২

নরসিংদীতে মাত্র তিন মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। শিশুটির পা ভেঙে দেওয়ার চেষ্টার মতো নৃশংস এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩০

রাজধানীর মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে।

আগৈলঝাড়া থানায় হামলা মামলা: প্রধান আসামিসহ তিন দিনে গ্রেপ্তার ২৪

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় করা মামলায় তিন দিনে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলার প্রধান আসামিসহ চারজনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।