খালেদা জিয়া
জনগণের ভোটে বিএনপি ক্ষমতায়, আস্থা ধরে রাখাই চ্যালেঞ্জ: রিজভী
দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা। এ জন্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করতে হবে।
নারী শিক্ষা ও গণতন্ত্রে অবদানের স্বীকৃতি: ‘অদম্য নারী’ সম্মাননায় খালেদা জিয়া
নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ
পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল ভোটে বিজয়ের পর কোনো বিজয় মিছিল না করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দোয়া মিলাদের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
খালেদা জিয়ার চিকিৎসা: তদন্ত কমিটি গঠনের দাবি ডা. এফ এম সিদ্দিকীর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গুরুতর অবহেলা হয়েছে দাবি করে এর পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তাঁর চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেছেন, চিকিৎসাজনিত এই অবহেলা ছিল ‘উইলফুল নেগলিজেন্স’ বা ইচ্ছাকৃত, যা শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
'গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার সংগ্রাম চিরস্মরণীয়'
গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রাম এ দেশের রাজনৈতিক ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহিলাদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।