কাটাখালী থানা
রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীর কাটাখালী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।