কবি আড্ডা
গুলশানে কবি আড্ডা: কবিতার আলোয় শহরের ব্যস্ততা ছাপিয়ে মানবিক স্রোত
রাজধানীর গুলশান-১ নিকেতনে সংবাদভিত্তিক অনলাইন পোর্টাল ‘এইমাত্র’-এর কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক নান্দনিক কবি আড্ডা। সোমবার (১৫ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন একাধিক কবি, যারা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে গড়ে তোলেন এক সৃষ্টিশীল ও আবেগঘন পরিবেশ। শুরুতেই কেক কেটে আড্ডার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।