অগ্নিকাণ্ড
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত প্রায় ১০টার দিকে শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার খামারে আগুন লেগে খামারের সব গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়।
করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৬৭
পাকিস্তানের বৃহত্তম শহর করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে।
উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত ৩ জনের মরদেহ কুমিল্লায় দাফন
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান (৩) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উত্তরার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এক পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডে পুড়ল তিনশ বছরের দুর্লভ দলিল
যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় তিনশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ভবনটি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা।
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: ৫ ঘর ও স্বাস্থ্যকেন্দ্র পুড়ে গেছে
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে রোহিঙ্গাদের পাঁচটি বসতঘর এবং একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুঃখজনকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।