ছাত্র
৯ বছরের ছাত্র নির্যাতনের শিকার, মাদরাসা শিক্ষক আটক
চাঁপাইনবাবগঞ্জের একটি হাফেজিয়া মাদরাসায় নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক ছাত্রকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্র মোঃ রাসেল (১৫) পানিতে ডুবে মারা গেছে। বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার কাশেমপুরে অবস্থিত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বুয়েট ছাত্র আবরার হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় রোববার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের জন্য ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল এবং আপিলের রায় আগামীকাল রোববার (১৬ মার্চ) হতে পারে।
৫ শতাংশ কোটা নির্ধারণ নিয়ে সংবাদ সম্মেলনে ছাত্র পরিষদের
জুলাই মাসের অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায় ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছাত্র অধিকার পরিষদ।
নতুন ছাত্র সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে একটি নতুন ছাত্র সংগঠন, যার নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।
গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্রদের
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এই হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।