সর্বশেষ

জাতীয়

রাজধানীতে মেধাবী তরুণদের সফলতার গল্প আর স্বপ্ন নিয়ে অন্য ধারার মেলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এক অন্য ধারার মেলা। ২৪ অক্টোবর বৃহষ্পতিবার চাইল্ড ফান্ড কোরিয়ার (Child Fund Korea) আর্থিক সহযোগীতায় এডুকো বাংলাদেশ, নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির আয়োজনে ঢাকা এবং রাজশাহী জেলার মেধাবী তরুণদের সফলতার গল্প আর স্বপ্ন নিয়ে আয়োজন ছিল Achievement Fair.

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এছাড়াও এই সফলতার গল্পের আয়োজনকে আরও ফলপ্রসু করতে এবং আগামী চলার পথকে দীর্ঘায়িত করতে মেধাবীদের সাথে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালক (প্রশাসন) এম এ আখের, এডুকো বাংলাদেশের ডিরেক্টর অফ প্রোগ্রামস মোঃ আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদকজাহিদুল ইসলাম, কলেজের প্রভাষক, অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ। ধন্যবাদান্তে ছিলেন, সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম। সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি।

এডুকো বাংলাদেশের ডিরেক্টর অফ প্রোগ্রামস মোঃ আব্দুর রহিম বলেন, এ অর্জন সারা দেশের অর্জন। এই সকল মেধাবীদের জন্য সরকারি পর্যায়ে সুযোগ তৈরীর কথা বলেন এবং পাশাপাশি এডুকো বাংলাদেশ আরও সুদুরপ্রসারী পরিকল্পনা হাতে নেওয়ার জন্য কাজ করবে।

প্রধান অতিথি ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সব সময়ই যুবদের উন্নয়নের জন্য কাজ করছে আর আগামীতেও এই কাজ আরও ব্যাপকভাবে জানান।এ অনুষ্ঠানে সেই সকল তরুণ তরুণীরা ছিল যারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কারাতে গোল্ড মেডেলিষ্ট, ছিল বক্সার, ক্রিকেটার, জাতীয় পর্যায়ে পুরষ্কৃত নৃত্য শিল্পী, চিত্র শিল্পী এবং দারিদ্রতাকে পায়ে মাড়িঁয়ে নিজের প্রচেষ্টায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এডুকো বাংলাদেশের অর্থায়নে STARS প্রকল্প দরিদ্র অথচ তুখোড় মেধাবী এমন ৬১ জন তরুণ তরুণীকে গত একবছর দেওয়া হয় মেধাবৃত্তিসহ জীবনভিত্তিক নানা ধরণের প্রশিক্ষন। প্রকল্পের সহযোগীতায় তারা আজ সব প্রতিকূলতা পেরিয়ে তাদের স্বপ্নের পথে দৌড়াচ্ছে।

সভাপতি শাহীন আক্তার ডলি বলেন, চাইল্ড ফান্ড কোরিয়াকে ধন্যবাদ এতো সুন্দর একটা প্রকল্প এডুকো বাংলাদেশের মাধ্যমে ঢাকা এবং রাজশাহীর প্রান্তিক অথচ দুর্দান্ত মেধাবী এদের ভবিষ্যতে সুনিশ্চিত করণে কাজ করার জন্য। তিনি প্রার্থনা করেন কোন মেধাবী যে তার লক্ষ্য থেকে ঝরে না পরে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০