সর্বশেষ

সারাদেশ

টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), তাঁর পরিবারের সদস্য মোছা. নাসিমা বেগম (৫০) ও মোছা. তানিসা আক্তার (১৬)।

বুধবার (২১ অক্টোবর) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে তাঁদের সেখানে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে একই পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসা আক্তারের ৮৬ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০