সর্বশেষ

সারাদেশ

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজেদের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি। বুধবার (২১ অক্টোবর) এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি ডা. এস এম তপু।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তাহীনতা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকটসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। পাঁচ দফা দাবি পূরণের লক্ষ্যে বুধবার ২৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবেন ইন্টার্ন চিকিৎসকেরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের নিয়মিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। কখনো কখনো তাঁদের সংঘবদ্ধ হুমকিরও শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির অভিযোগ, ইতিমধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে রোগীর স্বজনদের হুমকির মুখে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে নিরাপত্তার স্বার্থে সাধারণ পোশাক পরে ওয়ার্ড ছাড়তে হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের।

সংগঠনটির দাবি, এসব সমস্যা সমাধানের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনের সমস্যা ও নিরাপত্তাহীনতার কারণে বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো—হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা; কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশের নিয়ম কার্যকর করা; রোগী ভর্তির দিন ও পরবর্তী দিন সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং দ্রুত হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

কর্মবিরতির বিষয়ে ডা. এস এম তপু বলেন, তাঁরা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার হাসপাতালে কর্মবিরতি পালন করা হবে। নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে এবং তাঁদের অন্যান্য দাবিও যৌক্তিক। দাবিগুলো মেনে নেওয়া হলে তাঁরা আবার দায়িত্বে ফিরবেন।

এ বিষয়ে জানতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. মো. শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০