সর্বশেষ

সারাদেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে এমপি ও ডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আরজু আক্তারের

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের জন্য 'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬' অর্জন করেছেন মুন্সীগঞ্জের গজারিয়ার উদ্যোক্তা আরজু আক্তার। পুরস্কার গ্রহণের পর তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

গত ১৯ অক্টোবর বেলা ১২টায় গজারিয়া উপজেলার ভাটেরচর গ্রামের বাসিন্দা আরজু আক্তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন। স্বীকৃতি হিসেবে তাঁর হাতে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির পরপরই তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা জানান, আরজু আক্তারের এই সাফল্য পুরো জেলার জন্য এক বড় অর্জন। এই পুরস্কার জেলার তরুণ সমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে অনুপ্রেরণা জোগাবে।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০