জামালপুরে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ 'দোস্ত এইড'র
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে অসচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১০০ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নারীদের আত্মকর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ১৯ অক্টোবর সকালে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সেলাই মেশিনগুলো হস্তান্তর করা হয়।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান প্রধান বক্তারা বলেন, নারীদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের আয় বাড়ানো সম্ভব হলে পরিবারে তাদের অবদান বৃদ্ধি পাবে, যা সামাজিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও উল্লেখ করেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশেষ সহায়ক হবে। দারিদ্র্য হ্রাস ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন উদ্যোগ সময়োপযোগী।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সাল থেকে দেশে সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে। সংস্থাটি নিরাপদ পানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও নারীর ক্ষমতায়ন নিয়ে নিয়মিত কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিতরণ শেষে সুবিধাভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং তাদের শুভকামনা জানান।
১৫৮ বার পড়া হয়েছে