সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত ২

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর অংশে বিকল পিকআপ ভ্যানকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি বরিশালের পীরের বাড়ির উদ্দেশ্যে মালামাল নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

১৯ অক্টোবর ভোর পৌনে পাঁচটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল সমষপুর ব্রিজের ওপর পৌঁছায়। সেখানে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে মালামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। এক্সপ্রেসওয়ের সমষপুর ব্রিজে গাড়িটির চাকা ব্লাস্ট হলে সেটি বিকল হয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে। ঠিক ওই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বরিশালের মুলাদী এলাকার মোজাম্মেল হোসেন (৬০) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা শফিউল্লাহ (৪০)।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করা অত্যন্ত জরুরি। চালকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০