সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় ফুলদী নদী থেকে নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর শিশু আবু বক্কর সিদ্দিকী রাফির (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে দুর্ঘটনাস্থলের পাশ থেকেই স্থানীয়রা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন। শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় শিশুটি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নামে। চারজন সাঁতরে তীরে উঠলেও তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় সাত বছর বয়সী রাফি।

সংবাদ পাওয়ার পর গজারিয়া ফায়ার স্টেশন এবং মুন্সীগঞ্জ থেকে যাওয়া ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে রাত পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন রোববার সকালে ডুবুরি দল ফের উদ্ধার কাজ শুরু করার পূর্বেই নদীতে শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ভাসমান লাশটি উদ্ধার করে পরিবারকে খবর দেয় এবং পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করে।

নিহত আবু বক্কর সিদ্দিকী রাফির গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তার বাবা খায়রুল ইসলাম গজারিয়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন এবং সেখানে একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০