সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ২৫৭টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ করলেন এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ১৪টি উপজেলা, ১০টি পৌরসভা ও সিটি কর্পোরেশনের ২৫৭টি পূজামণ্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনে সদর, ত্রিশাল, ফুলবাড়িয়া ও গৌরীপুর উপজেলার পূজামণ্ডপ প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পর্যায়ক্রমে মুক্তাগাছা, নান্দাইল ও কিশোরগঞ্জ উপজেলায়ও এই কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি সাধারণ মানুষের অংশগ্রহণমূলক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মপ্রাণ মানুষ যাতে বিপুল উৎসাহ ও মর্যাদার সঙ্গে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যেই সরকারের তরফ থেকে সহায়তা বাড়ানো হয়েছে। পূজামণ্ডপে আর্থিক বরাদ্দ বাড়িয়ে সর্বমোট পাঁচ কোটি টাকা করা হয়েছে।

অনুষ্ঠানে ময়মনসিংহ সদরের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেলার বাকি উপজেলাগুলোতেও পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০