সর্বশেষ

সারাদেশ

পাবনায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন, সঠিক চালকদের ফুলেল শুভেচ্ছা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। শনিবার সকালে শহরের শাপলা চত্বর এলাকায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন মেনে চলা দায়িত্বশীল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জেলা পুলিশ।

পাবনা পুলিশ লাইনসের ১ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ বেলুন উড়িয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীনা হল মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে বীনা হল মোড় এলাকায় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়।

পরীক্ষাকালে যেসব চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র সঠিক পাওয়া যায়, তাঁদের হাতে ফুল তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০