সর্বশেষ

সারাদেশ

আশার খুলনা বিভাগীয় সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের সমন্বয় সভা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে খুলনা বিভাগের সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫–২০২৬ অর্থবছরের কর্মসম্পাদন ও ঋণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী অর্থবছরের কর্মপরিকল্পনা ও লক্ষ্য অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে খুলনা বিভাগের সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের টিমডি-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. ফজলুল হক। আশার ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লাহ-আল-হারুন সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সদরের অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রনি হোসেন। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা সদরের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাবিবুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার শংকর লাল পাল, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, খুলনা সদর-১-এর ব্রাঞ্চ ম্যানেজার উত্তম কুমার দত্ত এবং খুলনা সদর-২-এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. রাজু আহমেদ।

সভায় ২০২৫–২০২৬ অর্থবছরের সার্বিক কর্মসম্পাদন ও ঋণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় ঋণ কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করার পাশাপাশি বিগত নয় মাসে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

সভায় উপস্থিত সহকারী ব্রাঞ্চ ম্যানেজাররা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা মাঠপর্যায়ের সমস্যা মোকাবিলায় বাস্তবসম্মত কৌশল ও করণীয় বিষয়ে মতামত দেন।

এ ছাড়া ২০২৬–২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, নির্ধারিত লক্ষ্য অর্জন এবং মাঠপর্যায়ের কার্যক্রমের দক্ষতা ও গতিশীলতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

২২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০