কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে স্থান পায় সিপিপি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনগণ। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, যুব-উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আযাদ এবং এনজিও প্রতিনিধি মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক সমাপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
৩৭৪ বার পড়া হয়েছে