সর্বশেষ

সারাদেশ

চুয়েটের ভিসি বিদ্যুৎহীন কার্যালয়ে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২২ ঘণ্টা ধরে নিজের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ না থাকায় উপাচার্যসহ সেখানে অবরুদ্ধ ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২২ ঘণ্টা ধরে নিজের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় উপাচার্যসহ সেখানে অবস্থানরত ব্যক্তিরা বিপাকে পড়েছেন। সোমবার (১৩ অক্টোবর) প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছিল।

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ এবং তাঁকে পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এদিকে সোমবার রাত দেড়টার দিকে উপাচার্যের সঙ্গে অবরুদ্ধ থাকা ইঞ্জিনিয়ার শাহরিয়ার নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে চুয়েটের একজন চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

নিয়োগ পাওয়ার ২১ দিন পর উপাচার্য শেখ শরীফুল আলম নিজের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এর ধারাবাহিকতায় তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

পরবর্তী সময়ে আন্দোলন আরও জোরদার করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। তাঁরা পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০